×

জাতীয়

দেশে ফিরলেন বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১১:১১ এএম

দেশে ফিরলেন বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

ছবি : সংগৃহীত

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের নিরাপদে দেশে ফেরানো হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে ১৭৪ বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে তিনজন নারী, এক শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

জানা গেছে, উন্নত জীবনের আশায় এসব বাংলাদেশি অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। সমুদ্রপথে অভিযানের সময় তাদের উদ্ধার বা আটক করা হয়। পরে তাদের লিবিয়ার বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টারে রাখা হয়। সেখানে দীর্ঘদিন মানবেতর পরিবেশে বন্দিজীবন কাটাতে হয়েছে তাদের।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় আটক বাংলাদেশিদের নিরাপদ ও মানবিকভাবে দেশে ফিরিয়ে আনতে স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএমের সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসনের অনুমোদন ও আইওএমের সহযোগিতায় সর্বশেষ ১৭৪ জনকে দেশে ফেরানো সম্ভব হয়েছে।

 আরও পড়ুন: প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

দূতাবাস সূত্রে আরও জানা গেছে, বেনগাজীর গ্যানফুদা এবং ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিয়মিত সাক্ষাৎকার, পরিচয় যাচাই ও প্রত্যাবাসনের কার্যক্রম চলছে। এসব কেন্দ্রে থাকা অন্য বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।

এর আগে গত ৭ আগস্ট একই ধরনের পরিস্থিতিতে লিবিয়া থেকে ৩৪০ বাংলাদেশি দেশে ফিরেছিলেন। সর্বশেষ ১৭৪ জনসহ চলতি আগস্ট মাসে লিবিয়া থেকে মোট ৫১৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হলো।

বাংলাদেশ দূতাবাস বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালাল ও মানব পাচারকারীদের প্রলোভনে না পড়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কর্মসংস্থান বা অভিবাসনের জন্য সরকারি অনুমোদিত ও আইনসম্মত নিরাপদ পথ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

স্কুলে গুলি, নিহত দুই শিক্ষার্থী

স্কুলে গুলি, নিহত দুই শিক্ষার্থী

নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপে ভয়াবহ সংঘর্ষ

নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপে ভয়াবহ সংঘর্ষ

দেশে ফিরলেন বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

দেশে ফিরলেন বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App