×

জাতীয়

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৫ পিএম

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

ছবি : সংগৃহীত

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস।

সোমবার (১৭ আগস্ট) প্রকাশিত এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস রোমানিয়ার পাশাপাশি বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও সেখানে প্রকাশিত বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি ও ভিডিও অনেক সময় আইনি বা অন্যান্য জটিলতার কারণ হতে পারে।

বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা ও অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

কোনো তথ্য বা পোস্ট শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, সংশ্লিষ্ট দেশের আইনবিরোধী, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর হিসেবে বিবেচিত হতে পারে এমন কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ার করা উচিত নয়।

এ ছাড়া সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করা হচ্ছে বলে মনে হতে পারে এমন কনটেন্ট থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আলু বিক্রি বাড়াতে দোকানে তরুণীর নাচ, ভাইরাল ভিডিও

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে স্থানীয় সামাজিক মূল্যবোধ ও সংবেদনশীলতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দূতাবাসের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার সম্ভাব্য আইনি ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে সহায়তা করে। পাশাপাশি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ও বাংলাদেশি নাগরিকদের মর্যাদা সমুন্নত রাখতেও এটি গুরুত্বপূর্ণ।

বিজ্ঞপ্তিতে রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশিদের সচেতনভাবে তথ্য যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যম সংযত, সম্মানজনক ও আইনসম্মতভাবে ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App