×

জাতীয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা

ছবি: সংগৃহীত

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দিবসটি যথাযথ মর্যাদার উদযাপনের লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান নির্দেশনা প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশেষ কর্মসূচি আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে সরকারের এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।

নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশেষ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভার আয়োজন করা হবে।

আরো পড়ুন: ২১ আগস্ট গ্রেনেড হামলা, রক্তাক্ত সেই বিকেল

আলোচনা সভায় ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এ বছর বিভিন্ন কর্মসূচি নিয়েছে সরকার।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও অন্যান্য ইলেকট্রনিক মিডিয়াকে বিশেষ অনুষ্ঠান প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে। সংবাদপত্রগুলোতের এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App