×

জাতীয়

মন্ত্রিসভা সম্প্রসারণ, পরিবর্তন আসছে ৫ মন্ত্রণালয়ে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৪:২১ পিএম

মন্ত্রিসভা সম্প্রসারণ, পরিবর্তন আসছে ৫ মন্ত্রণালয়ে

ফাইল ছবি

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের পর এবার মন্ত্রিসভায়ও বড় পরিবর্তনের আভাস পাওয়া গেছে। পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন বা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল সূত্র। একই সঙ্গে মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন চারজন নেতা। শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল সূত্র থেকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন বা পরিবর্তন হতে পারে। এদিকে মন্ত্রিসভায় সদস্য হিসেবে শপথ নিতে পারেন, এমন চারজন হলেন ড. মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও শামীম কায়সার লিংকন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি জোটের নেতাদের মধ্য থেকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। একটি সূত্র জানাচ্ছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের পরেই সরকারের মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। ইতোমধ্যে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য কয়েকটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছে সূত্র।

আরও পড়ুন: ড. মঈন খান-পার্থসহ মন্ত্রিসভায় নতুন ৪ মুখ, আসছে বড় রদবদল

নাম প্রকাশ না করার শর্তে সরকারি যানবাহন অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে তিন থেকে পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। পতাকাবাহী এসব গাড়ির জন্য নির্ধারিত চালকসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে প্রায় দুই দশক পর ক্ষমতায় আসে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়।

বর্তমানে প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রিসভায় ২৩ জন মন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ১০ জন উপদেষ্টা রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চলতি বছরও সেচ সুবিধা থেকে বঞ্চিতের শঙ্কায় ১৩ উপজেলার কৃষক

জি-কে সেচ পাম্প পুনর্বাসনে বিলম্ব চলতি বছরও সেচ সুবিধা থেকে বঞ্চিতের শঙ্কায় ১৩ উপজেলার কৃষক

নেপালের ভয়াবহ বন্যার ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার

নেপালের ভয়াবহ বন্যার ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার

কুষ্টিয়ার আলোচিত ‘পীর’ শামীমের লাশ কবর থেকে তুলে দরবারে দাফন করল ভক্তরা

কুষ্টিয়ার আলোচিত ‘পীর’ শামীমের লাশ কবর থেকে তুলে দরবারে দাফন করল ভক্তরা

শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন মোনামী

শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন মোনামী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App