×

জাতীয়

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার তেজগাঁওয়ে তার কার্যালয়ে এক সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা করেন। ছবি: সংগৃহীত

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পটি দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বিষয়টি জানিয়েছেন।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ছাত্রনেতা থেকে রাষ্ট্রপতি, মির্জা ফখরুলের রাজনৈতিক পথচলা

হাসান শিপলু জানান, সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি সম্ভাব্য রুট নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল-রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটটি চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়েছে। এই পথে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণে সমন্বিত সড়ক যোগাযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। ভোলাকে জাতীয় সড়ক নেটওয়ার্কে যুক্ত করার প্রকল্পটি দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি কিছু নতুন সড়ক নির্মাণ করতে হবে। একই সঙ্গে তিনটি ছোট সেতুও নির্মাণের প্রয়োজন হবে। প্রকল্পটির সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা দ্রুত যাচাই করা হবে।

আরও পড়ুন: ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা-সমমর্যাদার

প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে যাতায়াতের সময় ও ব্যয় কমার পাশাপাশি পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নদীবেষ্টিত ভোলার মানুষের যোগাযোগব্যবস্থা দীর্ঘদিন ধরে নৌপথনির্ভর। নতুন সড়ক যোগাযোগ চালু হলে নৌপথের ওপর এই নির্ভরতা অনেকটাই কমবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটের অন্যতম সুবিধা হলো এতে দূরত্ব, সময় ও ব্যয়—তিনটিই তুলনামূলকভাবে কম হতে পারে। বিশেষ করে ঢাকা ও বরিশালের সঙ্গে ভোলার সরাসরি যোগাযোগের ক্ষেত্রে এটি কার্যকর বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে বিতর্ক, স্পষ্ট করলেন আকাঙ্ক্ষা

স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে বিতর্ক, স্পষ্ট করলেন আকাঙ্ক্ষা

দেশে পৌঁছেছে দেবাশীষসহ ৫ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ড দেশে পৌঁছেছে দেবাশীষসহ ৫ বাংলাদেশির মরদেহ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘ঐতিহাসিক স্মৃতি ধরে রাখতে আরএমপির ইতিহাস পুনঃস্থাপন’

ভূমিমন্ত্রী ‘ঐতিহাসিক স্মৃতি ধরে রাখতে আরএমপির ইতিহাস পুনঃস্থাপন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App