×

জাতীয়

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৯:২৮ পিএম

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ নিশ্চিত করে উপযুক্ত সময়েই এ সফর হবে।

শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ হলেও দেশটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না। একই নীতি অন্যসব দেশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানান তিনি।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। এরই মধ্যে কয়েকটি মামলার রায় হয়েছে এবং আরও কিছু মামলা বিচারাধীন।

আরও পড়ুন: মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ফলে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নতুন কোনো সিদ্ধান্তের বিষয় নয়; এটি দুই দেশের মধ্যে চলমান একটি প্রক্রিয়া।

হুমায়ুন কবির আরও বলেন, আরও অনেক অপরাধী ভারতে পালিয়ে আছেন। তাদের দেশে ফিরিয়ে আনা বাংলাদেশের মানুষের স্বাভাবিক দাবি। এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ ও আলোচনা করা হবে।

ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের সময় সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থের বিষয়ে আগামীকালও যদি দুই দেশের মধ্যে ঐকমত্যে পৌঁছানো যায়, তাহলে আগামী সপ্তাহেই সফর হতে পারে। আবার তা পরের সপ্তাহেও হতে পারে। তবে সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর পর্যায়ের সফর হুট করে আয়োজন করা সম্ভব নয়। এ ধরনের সফরের আগে প্রয়োজনীয় আলোচনা, সমন্বয় ও প্রস্তুতি নিতে হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সরকারপ্রধান যখন বৈঠকে বসেন, সেটি শুধু আনুষ্ঠানিক সফর নয়। এর সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যাপ্ত প্রস্তুতি জড়িত থাকে। তাই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সফরের সময় নির্ধারণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা- কোনো মন্ত্রণালয়ে কে

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা- কোনো মন্ত্রণালয়ে কে

লঘুচাপ ও টানা ৫দিনের বৃষ্টি নিয়ে যা জানালো অধিদপ্তর

লঘুচাপ ও টানা ৫দিনের বৃষ্টি নিয়ে যা জানালো অধিদপ্তর

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App