×

জাতীয়

নবম পে-স্কেল চূড়ান্ত, গেজেট সেপ্টেম্বরে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০২:২০ পিএম

নবম পে-স্কেল চূড়ান্ত, গেজেট সেপ্টেম্বরে

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সব প্রস্তুতি ঠিকভাবে এগোলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে।

এর আগে জুলাই ও আগস্টের মধ্যে গেজেট প্রকাশের আলোচনা থাকলেও বিভিন্ন বিষয়ে পর্যালোচনার কারণে তা সম্ভব হয়নি। মূল বেতন বৃদ্ধির হার, ভাতা ও সুযোগ-সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে পর্যালোচনার কারণে সময় লাগছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সেপ্টেম্বরে মন্ত্রিসভায় উঠতে পারে প্রস্তাব

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরের শুরুতেই নবম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্য রয়েছে।

আরও পড়ুন: পে স্কেলে সুপারিশকৃত বেতন বহাল রেখে প্রজ্ঞাপন জারির দাবি

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের সচিব কমিটির কাজও প্রায় শেষ পর্যায়ে। চূড়ান্ত সুপারিশের আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠক হতে পারে। সেখানে বাকি বিষয়গুলো নিষ্পত্তি করে সুপারিশ চূড়ান্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বেতন-ভাতায় যেসব বিষয় বিবেচনায়

সচিব কমিটির আলোচনায় কমিশনের সুপারিশ, গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা, পেনশন এবং পে-স্কেল বাস্তবায়নের কৌশল গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় কমিশনের সুপারিশ কতটা বাস্তবায়ন করা সম্ভব, সেটিও পর্যালোচনা করা হচ্ছে।

বিশেষ করে মূল বেতন বৃদ্ধির হার এবং কয়েকটি ভাতা ও সুযোগ-সুবিধায় পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে নবম জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণ বা তারও বেশি বাড়ানোর সুপারিশ করেছিল। তবে ওই সুপারিশ বাস্তবায়নে বিপুল অতিরিক্ত অর্থের প্রয়োজন হওয়ায় বিষয়গুলো আরও যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রয়োজনে ঋণ নেওয়ার পরিকল্পনা

নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজন হলে সরকার ঋণ নিতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

আরও পড়ুন: গ্যাস সংকটে দেশজুড়ে লোডশেডিং, দুর্ভোগে জনজীবন

তিনি জানিয়েছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। তবে এটি কবে থেকে এবং কত ধাপে কার্যকর হবে, সে বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

নতুন পে-স্কেলের অর্থের সংস্থান করতে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে ঋণ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আসামিকে জামিন পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

আসামিকে জামিন পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App