×

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:০৬ পিএম

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

মালয়েশিয়া ও চীন সফরের পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন। এরপর তাঁর সান ফ্রান্সিসকো যাওয়ারও কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য নয় দিনের এই সফরকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের প্রক্রিয়াও চলছে।

সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি নোট ভার্বাল পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

কর্মকর্তারা জানান, সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের মূল পর্বে ভাষণ দেওয়ার পাশাপাশি সাইডলাইনে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক উদ্যোগ ও জাতীয় ঐকমত্য জরুরি

নিউইয়র্ক সফরের পর প্রধানমন্ত্রীর সানফ্রান্সিসকো যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তাঁর সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও কিছুদিন ধরে আলোচনা চলছিল। তবে দ্বিপক্ষীয় ওই সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। শুক্রবার রয়টার্সকে তিনি বলেন, ভারত সফরের বিষয়ে বাংলাদেশ এখনো সিদ্ধান্ত নেয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর কাছে আবরার ফাহাদের নামে সেতু ও হল চাইল পরিবার

প্রধানমন্ত্রীর কাছে আবরার ফাহাদের নামে সেতু ও হল চাইল পরিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App