×

জাতীয়

পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চায় সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৫:৩০ পিএম

পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চায় সরকার

ছবি : সংগৃহীত

পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানও উপস্থিত ছিলেন।

মীর শাহে আলম বলেন, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও সেখানে সরকারের বিভিন্ন নীতি নিয়ে আলোচনা হয়েছে। নতুন মন্ত্রিসভার সদস্যদের রাষ্ট্রদূত স্বাগত জানিয়েছেন। বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে রাষ্ট্রদূতের দীর্ঘদিনের সম্পর্ক থাকায় তিনি সাক্ষাৎ করতে এসেছেন।

তিনি বলেন, সরকারের নীতি ও নির্বাচনী ইশতেহারে থাকা বিষয়গুলো স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ছয় মাসে কতটা বাস্তবায়ন করেছে এবং এসব ক্ষেত্রে কী অগ্রগতি হয়েছে, বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন: বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি

বৈঠকে বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পিপিপি বা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে মার্কিন ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন।

এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে বিষয়গুলো নোট করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মীর শাহে আলম। তিনি বলেন, দুই দেশের সরকারের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করে ভবিষ্যতে তা এগিয়ে নেওয়ার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত একমত হয়েছেন।

আরও পড়ুন: নবম পে-স্কেলে বেতন কবে জেনে নিন

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে দুই দেশের সরকার সমন্বিতভাবে কাজ করবে। পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলেও রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন।

এ বিষয়ে পরবর্তী সময়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে বসবেন জানিয়ে তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে সচিব পর্যায়ে এবং যুক্তরাষ্ট্রের দায়িত্বশীল কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে আলোচনা হবে।

নবায়নযোগ্য জ্বালানি খাতে কী ধরনের বিনিয়োগের কথা বলা হয়েছে -এমন প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন বা ‘ওয়েস্ট টু এনার্জি’ প্রকল্প এর একটি সম্ভাব্য ক্ষেত্র।

আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখক ফোরামের নেতৃত্বে সামিন-আজম

তিনি বলেন, দেশের বিভিন্ন সিটি করপোরেশনে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা ডাম্পিং অবস্থায় রয়েছে। এরই মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের একটি চুক্তি হয়েছে। প্রতিষ্ঠানটি আগামী ১৮ থেকে ২০ মাসের মধ্যে ময়লা-আবর্জনা থেকে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করবে। প্রকল্পটির কাজ বর্তমানে চলমান রয়েছে।

দুই দেশের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের বিষয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাভুক্ত নয়। এসব বিষয়ে পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় কাজ করবে। বৈঠকে মূলত স্থানীয় সরকারসংক্রান্ত বিষয় নিয়েই আলোচনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম ওমানের

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম ওমানের

আমাদের আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে

রায়ের পর নুসরাতের মা আমাদের আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে

জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি: আইনমন্ত্রী

জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি: আইনমন্ত্রী

পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চায় সরকার

পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চায় সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App