×

রাজনীতি

বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৪:২৯ পিএম

বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই বিএনপি সরকার বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোট ২৯টি ক্ষেত্রে সরকারের ব্যর্থতা রয়েছে বলে দাবি করেছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) বিএনপি সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড ও ব্যর্থতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করে এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটি। সেখানে নাহিদ ইসলাম এসব অভিযোগ তুলে ধরেন।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতার ১৮০ দিনে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর কোনোটিই বিএনপি সরকার যথাযথভাবে বাস্তবায়ন করতে পারেনি। জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি—বিভিন্ন ক্ষেত্রে সরকারের অব্যবস্থাপনা স্পষ্ট হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি সরকার ১৮০ দিনে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলার অবনতিসহ মোটা দাগে ২৯টি জায়গায় অব্যবস্থাপনা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনোটিই তারা রক্ষা করতে পারেনি।’

জুলাই জাদুঘর থেকেও গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন সরিয়ে ফেলার অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘জুলাই জাদুঘর থেকে ফেলানিসহ অনেক গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন মুছে ফেলা হয়েছে।’

র‍্যাবের ভবিষ্যৎ নিয়েও সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে র‍্যাব বিলুপ্তির দাবি থাকলেও সরকার সংস্থাটিকে বিলুপ্ত না করে নতুন নামে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। নিষেধাজ্ঞা এড়ানোর লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে না পারার বিষয়টিকেও সরকারের পররাষ্ট্রনীতির দুর্বলতা হিসেবে উল্লেখ করেন নাহিদ। তার মতে, এটি সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ।

সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, সময়ের হিসাবে ছয় মাস পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য কম হলেও সরকারের ব্যর্থতা ও অপরিকল্পনার জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করা উচিত ছিল। তার অভিযোগ, সরকার আবারও পুরোনো রাজনীতির ধারায় ফেরার চেষ্টা করছে।

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার এই অবস্থান থেকে সরে না এলে তাদের ব্যাপক গণআন্দোলনের মুখে পড়তে হবে।

আইনের শাসন প্রতিষ্ঠা নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। নাহিদ বলেন, ‘সরকার সার্বিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।’

সংবাদ সম্মেলনে ভারত ও শেখ হাসিনা প্রসঙ্গেও কথা বলেন এনসিপির আহ্বায়ক। তিনি অভিযোগ করেন, ‘৫ আগস্ট ভারত সরকারের সহযোগিতাতেই দিল্লিতে শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখক ফোরামের নেতৃত্বে সামিন-আজম

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখক ফোরামের নেতৃত্বে সামিন-আজম

হাইকোর্টের রায়ে যে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির

নুসরাত হত্যা মামলা হাইকোর্টের রায়ে যে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির

নবম পে-স্কেলে বেতন কবে জেনে নিন

নবম পে-স্কেলে বেতন কবে জেনে নিন

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

রিজভী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App