দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৬:৫১ পিএম
ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার।
সোমবার (২৪ আগস্ট) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
সভায় আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। পরে কমিটি প্রস্তাবটি অনুমোদন দেয়।
আরও পড়ুন: নারীদের জন্য গ্যাস সিলিন্ডার ফ্রি, সরকারি বাসেও ভাড়া মওকুফ
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ১৩-১৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো এলএনজি কেনা হবে। প্রতি এমএমবিটিইউর দাম নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৬২৫ মার্কিন ডলার।
এ ছাড়া টোটাল এনার্জি থেকে ২৩-২৪ সেপ্টেম্বর সময়ে আরও এক কার্গো এলএনজি কেনা হবে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২৪ দশমিক ২৫ মার্কিন ডলার।
সভায় এলএনজি ক্রয়ের প্রস্তাবসহ মোট ১৩টি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়।
