×

জাতীয়

মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:১৭ পিএম

মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরী মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

মহব্বত জান চৌধুরীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) ক্লাবের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুল হক।

মহব্বত জান চৌধুরী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১২তম পিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে ১৯৫৫ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহও একই কোর্সের কর্মকর্তা ছিলেন।

১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার সময় মহব্বত জান চৌধুরী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এরপর ১৯৮২ সালে হুসেইন মুহাম্মদ এরশাদ সামরিক শাসনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করলে মহব্বত জান চৌধুরী তার মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। তখন তিনি মেজর জেনারেল পদমর্যাদায় ছিলেন।

আরও পড়ুন: স্থানীয় নির্বাচন কবে হতে পারে, জানালেন সিইসি

এরশাদের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করা সামরিক কর্মকর্তাদের অনেকেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর পাকিস্তান থেকে দেশে ফিরে আসা সেনা কর্মকর্তা ছিলেন।

১৯৮২ সালের জুলাই থেকে ১৯৮৩ সালের জুলাই পর্যন্ত প্রায় এক বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন মহব্বত জান চৌধুরী।

পরবর্তী সময়ে রাজনীতিতেও সক্রিয় হন তিনি। ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

গোপালগঞ্জে জন্ম নেওয়া মহব্বত জান চৌধুরী মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেসের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুর পর রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে মাগরিবের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সামরিক ও রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা মহব্বত জান চৌধুরীর মৃত্যুতে সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীরা হিজাব পড়তে পারবে না

হাইকোর্টের রায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীরা হিজাব পড়তে পারবে না

প্রতিদিন গড়ে ১০ খুন, নিয়ন্ত্রণহীন সহিংসতায় বাড়ছে উদ্বেগ

প্রতিদিন গড়ে ১০ খুন, নিয়ন্ত্রণহীন সহিংসতায় বাড়ছে উদ্বেগ

মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

‘প্রতিদিন গড়ে ১০ জন খুন, ব্যর্থ সরকারের দৃষ্টান্ত’

‘প্রতিদিন গড়ে ১০ জন খুন, ব্যর্থ সরকারের দৃষ্টান্ত’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App