×

জাতীয়

স্থানীয় নির্বাচন কবে হতে পারে, জানালেন সিইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:৫৩ এএম

স্থানীয় নির্বাচন কবে হতে পারে, জানালেন সিইসি

ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট দিনক্ষণ জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, দুর্গাপূজা, বন্যা ও শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সময়সূচি বিবেচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ‘স্ট্র্যাটেজিক লিডারশিপ ফর বাংলাদেশ লোকাল গভর্নমেন্ট ইলেকশন’ শীর্ষক এক্সেল এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না।’ নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে দুর্গাপূজা, সম্ভাব্য বন্যা পরিস্থিতি এবং শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে সিইসি বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় আইন ও বিধি-বিধান সংশোধনের কাজ চলছে। কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কাজ ইতোমধ্যে সম্পন্ন করে তা মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। এসব প্রক্রিয়ায় খুব বেশি সময় লাগবে না বলেও জানান তিনি।

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও প্রতিশ্রুতিতে কোনো ঘাটতি নেই। জাতীয় নির্বাচনে যে মানদণ্ড তৈরি করা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনেও সেই মান বজায় রাখা হবে।

তিনি বলেন, ‘আমরা যে নির্বাচন করেছি, যেভাবে করেছি, তার চেয়ে খারাপ হবে না। বরং আমরা তার চেয়ে আরও ভালো করতে চাইব। ওই নির্বাচনে যে স্ট্যান্ডার্ড আমরা সেট করেছি, তার নিচে তো আমরা যেতে পারি না।’

সবার সহযোগিতা পেলে স্থানীয় সরকার নির্বাচন আরও ভালোভাবে আয়োজন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে হাসনাত, হ্যাঁ অথবা না বলুন

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার কোনো নির্দিষ্ট সময় বা তারিখ জানিয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি স্পষ্ট করে বলেন, নির্বাচনের দিনক্ষণ সরকার নির্ধারণ করবে না; নির্বাচন কমিশনই তা ঠিক করবে।

তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনা ও পরামর্শ করেই কমিশন নির্বাচনের সময় নির্ধারণ করবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের।

সিইসি বলেন, ‘সরকার স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেবে না, আমরাই নেব। সরকারের সঙ্গে আলোচনা ও পরামর্শক্রমে আমরাই সিদ্ধান্ত নেব। দিনক্ষণ আমরাই ঠিক করবো।’

তিনি আরও বলেন, এটি এমন কোনো প্রক্রিয়া নয় যে সরকার একটি তারিখ নির্ধারণ করে দেবে এবং নির্বাচন কমিশন শুধু সেটি ঘোষণা করবে। কমিশনের নিজস্ব প্রস্তুতি অনুযায়ী নির্বাচন আয়োজনের কার্যক্রম এগিয়ে চলছে।

স্থানীয় সরকার নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি চলমান রয়েছে জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে উপযুক্ত সময়েই নির্বাচনের তফসিল ও দিনক্ষণ জানানো হবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার, ইসি সচিবসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

রাশেদ খান ‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App