×

জাতীয়

দক্ষিণ কোরিয়ার ভিসা নিয়ে বড় সুখবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৬:৫১ পিএম

দক্ষিণ কোরিয়ার ভিসা নিয়ে বড় সুখবর

ছবি : সংগৃহীত

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর থেকে ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।

নতুন ব্যবস্থায় সাধারণ ভিসার আবেদন গ্রহণ এবং পাসপোর্ট ফেরত দেওয়ার কার্যক্রম ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত হবে বলে জানিয়েছে ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস।

তবে কূটনৈতিক নোটের মাধ্যমে নিশ্চিত হওয়া কূটনৈতিক ও সরকারি ভিসার ক্ষেত্রে পাসপোর্ট গ্রহণ এবং ভিসা ইস্যুর কার্যক্রম আগের মতোই দূতাবাসের মাধ্যমে সম্পন্ন হবে।

নতুন ভিসা আবেদন কেন্দ্রটির ঠিকানা- ২য় তলা, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।

আরও পড়ুন: দেশজুড়ে লোডশেডিং নিয়ে বড় সুখবর

কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আগামী ২ সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু করবে। যোগাযোগের জন্য নির্ধারিত নম্বর +৮৮৯৬০৬৭৭৭১৫৬।

দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদনকারীদের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হবে। কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং কবে থেকে এ সুবিধা পাওয়া যাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ২৭ আগস্ট পৃথকভাবে জানানো হবে।

এদিকে নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট-সংক্রান্ত সেবা আগের নিয়মেই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাওয়া যাবে।

ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম, অফিস সময়, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।

দক্ষিণ কোরিয়ার দূতাবাসের ভাষ্য, ভিসা আবেদনকারীদের সুবিধা বাড়ানোর পাশাপাশি আরও কার্যকর ও দ্রুত সেবা নিশ্চিত করতেই ঢাকায় নতুন এই ভিসা আবেদন কেন্দ্র চালু করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলের গেজেট নিয়ে সুখবর, নতুন বেতন সেপ্টেম্বরেই

পে-স্কেলের গেজেট নিয়ে সুখবর, নতুন বেতন সেপ্টেম্বরেই

দুর্গম এলাকার শিক্ষকদের ভাতা দেওয়ার উদ্যোগ: ববি হাজ্জাজ

দুর্গম এলাকার শিক্ষকদের ভাতা দেওয়ার উদ্যোগ: ববি হাজ্জাজ

সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে

প্রতিমন্ত্রী শাহে আলম সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে

দক্ষিণ কোরিয়ার ভিসা নিয়ে বড় সুখবর

দক্ষিণ কোরিয়ার ভিসা নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App