×

জাতীয়

গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৭:৫০ পিএম

গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পরিবারভিত্তিক গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশি আবেদনকারীদের জন্য সুখবর এসেছে। আগস্ট ২০২৬-এর ভিসা বুলেটিনে ফ্যামিলি-বেইজড অভিবাসন ভিসার এফ-২এ (F2A) শ্রেণিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই শ্রেণির আওতায় রয়েছেন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের আগস্টের ভিসা বুলেটিন অনুযায়ী, এফ-২এ শ্রেণির চূড়ান্ত অনুমোদনের তারিখ (Final Action Date) ১ জানুয়ারি ২০২৫ থেকে এগিয়ে ২২ জুলাই ২০২৬ করা হয়েছে। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে এই কাট-অফ তারিখ দেড় বছরেরও বেশি এগিয়েছে। বাংলাদেশি আবেদনকারীদের ক্ষেত্রেও এই তারিখ প্রযোজ্য।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার ভিসা নিয়ে বড় সুখবর

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ভিসা বুলেটিনে নির্ধারিত চূড়ান্ত অনুমোদনের তারিখের ভিত্তিতেই বোঝা যায়, কোন অগ্রাধিকার তারিখের আবেদনকারীদের জন্য অভিবাসন ভিসা ইস্যু করা সম্ভব।

এদিকে জাতীয় ভিসা কেন্দ্র জানিয়েছে, সংখ্যাগতভাবে সীমিত পরিবারভিত্তিক ভিসা শ্রেণিতে সাক্ষাৎকারের জন্য আবেদনকারীর অগ্রাধিকার তারিখ অবশ্যই বর্তমান বা কার্যকর অবস্থায় থাকতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৫১ গুমের বিচার নিয়ে যা জানালেন চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগ আমল ২৫১ গুমের বিচার নিয়ে যা জানালেন চিফ প্রসিকিউটর

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

সংসদে অর্থমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

বাগেরহাটে একই পরিবারের তিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ৩জন গ্রেফতার

বাগেরহাটে একই পরিবারের তিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ৩জন গ্রেফতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App