সংসদের তৃতীয় অধিবেশন আজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:১১ এএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায়। রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কারণে এবারের অধিবেশনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
অধিবেশনকে ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংসদ এলাকার নির্দিষ্ট পরিসরে সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে প্রশাসন।
আরও পড়ুন: জানা গেল পে স্কেলের গেজেট কবে
অধিবেশন চলাকালে সংসদ এলাকার নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আইন ভঙ্গ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে।
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়া গেলেই সংশ্লিষ্ট কমিটিগুলো গঠন করা হবে।
চিফ হুইপ বলেন, এবারের অধিবেশন পাঁচ, সাত কিংবা সর্বোচ্চ ১০ দিনের হতে পারে। তবে সংসদের কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী অধিবেশনের সময়সীমা বাড়ানোর সুযোগ থাকবে।
