নেপালে বন্যা-ভূমিধসে বাংলাদেশির হতাহতের খবরে যা জানা গেল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির মৃত্যু বা আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গণমাধ্যমকে তিনি জানান, বাংলাদেশিদের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ করবে চীন
নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের সুস্থতা কামনা করা হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন হলে নেপালকে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত বলেও জানানো হয়েছে।
নেপালে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।
এদিকে বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
