×

জাতীয়

রুমিন ফারহানা

পররাষ্ট্রমন্ত্রী যেমন তিনজন, ৬৪ জেলায় স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৭:০৯ পিএম

পররাষ্ট্রমন্ত্রী যেমন তিনজন, ৬৪ জেলায় স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী যেমন তিনজন আছেন, ৬৪ জেলায় ৬৪টি স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না বলে মন্তব্য করেছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর কড়া সমালোচনা করে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘সংসদে আইনশৃঙ্খলা নিয়ে কথা বলতে গেলে মুশকিল হলো, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি হয় ব্যঙ্গ অথবা বাক্চাতুর্য দিয়ে বিষয়টি ঘুরিয়ে ফেলেন। ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না। বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির এতোই ভালো অবস্থা।’

আরো পড়ুন: বিগত বছরের তুলনায় কমেছে মব সহিংসতা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, ‘মাননীয় স্পিকার, জ্বালানি নিয়ে কী আর বলব। গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে দুষ্টু লোকেরা বলে, অবশ্য ভালো লোকেরা বলে না, তারা বলে, “টুকু আসে, টুকু যায়”। এই আসে, এই যায় কতক্ষণ থাকে, তারা নাকি বুঝতে পারে না। একদিকে তেলের দাম বাড়ছে, বিদ্যুতের হাহাকার, গ্যাসও পাওয়া যায় না।’

রুমিন ফারহানা বলেন, ‘আমার বক্তব্য মূল্যস্ফীতি নিয়ে। মানুষ মূল্যস্ফীতি নিয়ে অস্বস্তিতে আছে। সরকারের অগ্রগতি ছিল আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি খাতের নিশ্চয়তা।’

‘যখন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। অথচ সরকার ক্ষমতায় আসার পরে ৬২ হাজার লোক তাদের চাকরি হারিয়েছেন, ৯০০-এর বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে। নতুন কর্মসংস্থান কি সৃষ্টি হবে, নাকি যাদের চাকরি আছে তাদের চাকরি কতদিন থাকে, আল্লাহ মাবুদ জানেন।’

তিনি আরও বলেন, ‘বাজারে মানুষ যখন যায়, ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। ডিমের দাম বেড়েছে। মিনিকেটের দাম বেড়েছে। টিসিবির লাইনে আমরা দীর্ঘ লাইন দেখি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সতর্ক করার পরও চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট

ফায়ার সার্ভিস ডিজি সতর্ক করার পরও চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

বঙ্গভঙ্গ দিবসে বিএনপির কর্মসূচি না থাকায় জেডিপির ক্ষোভ

বঙ্গভঙ্গ দিবসে বিএনপির কর্মসূচি না থাকায় জেডিপির ক্ষোভ

আখাউড়ায় মন্দিরে চুরি, পণ্য উদ্ধার করে বুঝিয়ে দিলো পুলিশ

আখাউড়ায় মন্দিরে চুরি, পণ্য উদ্ধার করে বুঝিয়ে দিলো পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App