×

জাতীয়

পিংক বাস নিয়ে বিআরটিসির বিজ্ঞপ্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১০:৪৩ পিএম

পিংক বাস নিয়ে বিআরটিসির বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ (পিংক বাস) শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রে। এবার সেই সার্ভিসের কার্যক্রম আরও জোরদার করতে অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালনায় এসব চালকদের নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগের প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের শর্ত সমূহের মধ্যে- প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ/ জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে। প্রার্থীর বয়স ২১ হতে ৩৫ এর মধ্যে এবং উচ্চতা সর্বনিম্ন ৫ ফিট হতে হবে। ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে/ বর্তমান ড্রাইভিং লাইসেন্সটি ভারী লাইসেন্স এ রুপান্তর করার সকল শর্ত পূরণ করতে হবে।

আরো পড়ুন: শারীরিক সম্পর্কের সময় গলায় চাপ, শ্বাসরোধে কিশোরীর মৃত্যু

আরও জানানো হয়, আগামী রোববার (৩০ আগস্ট) ও সোমবার (৩১ আগস্ট), মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনদিন সকাল ৯ ঘটিকা হতে দুপুর ২ ঘটিকার মধ্যে জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও ড্রাইভিং লাইসেন্স এর মূল কপি সহ বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইন্সটিটিউট গাজীপুর এ সশরীরে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় (গাড়ি চালনা) অংশগ্রহণের জন্য উপস্থিত থাকার অনুরোধ করা হলো। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রাপ্য হবেন না।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত মহিলা চালকগণ ৭ দিন হতে ২ মাস ব্যাপী ভারী গাড়ি চালনার ফ্রি প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রশিক্ষণকালীন সময়ে চালকদের থাকা, খাওয়া কর্পোরেশন বহন করবে। প্রশিক্ষণ শেষে, রোড পার্ফরমেন্স টেস্ট এ উত্তীর্ণ সাপেক্ষে কর্পোরেশনে প্রচলিত প্রশাসনিক ও আর্থিক বিধিমালায় অনুযায়ী, দৈনিক মজুরী ভিত্তিক চালক পদে নিয়োগ প্রাপ্ত হবে। কিন্তু চূড়ান্ত নিয়োগের পূর্বে কোনো রকম আর্থিক সুবিধাদি প্রাপ্ত হবেন না। ভবিষ্যতে বিআরটিসি'র স্থায়ী চালক পদে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার গণ্য হবেন।

যে কোনো প্রয়োজনে- ম্যানেজার ট্রেনিং, বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইন্সটিটিউট গাজীপুর, মোবাইলঃ ০১৬১৯-৪৫৭২৪৫ (হোয়াটসঅ্যাপ)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদ্মা সেতু চালুর ৪ বছর, এক্সপ্রেসওয়েতে নিহত ১৪৭

পদ্মা সেতু চালুর ৪ বছর, এক্সপ্রেসওয়েতে নিহত ১৪৭

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে প্রায় ৪০০

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে প্রায় ৪০০

পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন?

পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন?

পিংক বাস নিয়ে বিআরটিসির বিজ্ঞপ্তি

পিংক বাস নিয়ে বিআরটিসির বিজ্ঞপ্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App