×

জাতীয়

পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:০১ পিএম

পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন?

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সকল জটিলতাগুলো দ্রুত সমাধান করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে গেজেট জারি করতে চায় সরকার।

পরিকল্পনা অনুযায়ী, অক্টোবর থেকে নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়ার ব্যবস্থা চালু হতে পারে। তবে নতুন পে-স্কেল কার্যকর ধরা হবে ১ জুলাই থেকে। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বেতন নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারণ করে পরবর্তী সময়ে বকেয়া অর্থ সমন্বয় করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সেপ্টেম্বরের শুরুতেই নবম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। মূল বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য এবং সরকারের আর্থিক সক্ষমতা—এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রস্তাব চূড়ান্ত করা হচ্ছে।

মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে আইনগত যাচাই বা ভেটিংয়ের জন্য পাঠানো হবে। এই ধাপ শেষ হলেই গেজেট প্রকাশের পথে আর বড় কোনো বাধা থাকবে না বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এর আগে আগস্টের মধ্যেই গেজেট প্রকাশের পরিকল্পনা ছিল। কিন্তু বেতন বাড়ানোর হার, ভাতা এবং সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে আরও পর্যালোচনার প্রয়োজন হওয়ায় সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহকে গেজেট প্রকাশের সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরো পড়ুন: পিংক বাস নিয়ে বিআরটিসির বিজ্ঞপ্তি

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশে আগের মতো ২০টি গ্রেড রাখার প্রস্তাব করা হয়েছে। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ রয়েছে।

কমিশনের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ১ম গ্রেডে মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা, ২য় গ্রেডে ১ লাখ ৩২ হাজার, ৩য় গ্রেডে ১ লাখ ১৩ হাজার, ৪র্থ গ্রেডে ১ লাখ এবং ৫ম গ্রেডে ৮৬ হাজার টাকা করার কথা বলা হয়েছে। ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডে যথাক্রমে ৭১ হাজার, ৫৮ হাজার, ৪৭ হাজার ২০০, ৪৫ হাজার ১০০ ও ৩২ হাজার টাকা মূল বেতনের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া ১১তম গ্রেডে ২৫ হাজার, ১২তম গ্রেডে ২৪ হাজার ৩০০, ১৩তম গ্রেডে ২৪ হাজার, ১৪তম গ্রেডে ২৩ হাজার ৫০০, ১৫তম গ্রেডে ২২ হাজার ৮০০, ১৬তম গ্রেডে ২১ হাজার ৯০০, ১৭তম গ্রেডে ২১ হাজার ১০০, ১৮তম গ্রেডে ২১ হাজার, ১৯তম গ্রেডে ২০ হাজার ৫০০ এবং ২০তম গ্রেডে ২০ হাজার টাকা মূল বেতনের সুপারিশ করা হয়েছে।

তবে কমিশনের প্রস্তাবিত অঙ্কগুলো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এগুলো কেবল জাতীয় বেতন কমিশনের সুপারিশ। সচিব কমিটি এসব সুপারিশ পর্যালোচনা করে বেতন বৃদ্ধির হার কিছুটা কমানোর প্রস্তাব দিয়েছে। তাই চূড়ান্ত গেজেট প্রকাশের আগে বেতন কাঠামোর বিভিন্ন অঙ্কে পরিবর্তন আসতে পারে।

সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে মূল বেতন কার্যকর করা এবং পরবর্তী ধাপে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, অক্টোবর থেকে নতুন কাঠামো অনুসারে বেতন দেওয়ার ব্যবস্থা করা হতে পারে। তবে পে-স্কেল কার্যকর ধরা হবে চলতি বছরের ১ জুলাই থেকে। সে ক্ষেত্রে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের জন্য নতুন কাঠামো অনুযায়ী যে অতিরিক্ত অর্থ পাওনা হবে, তা পরবর্তী সময়ে বকেয়া হিসেবে সমন্বয় করার সম্ভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদ্মা সেতু চালুর ৪ বছর, এক্সপ্রেসওয়েতে নিহত ১৪৭

পদ্মা সেতু চালুর ৪ বছর, এক্সপ্রেসওয়েতে নিহত ১৪৭

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে প্রায় ৪০০

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে প্রায় ৪০০

পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন?

পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন?

পিংক বাস নিয়ে বিআরটিসির বিজ্ঞপ্তি

পিংক বাস নিয়ে বিআরটিসির বিজ্ঞপ্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App