×

জাতীয়

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪৯ পিএম

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পরিচয়পত্র পেশ করেন আইরিন খান। ছবি: সংগৃহীত

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খ্যাতিমান মানবাধিকারকর্মী আইরিন জুবাইদা খান।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার (২৮ আগস্ট) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে তিনি নতুন দায়িত্বে যোগ দেন।

এর আগে গত ৮ জুলাই আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় সুযোগ-সুবিধা পাবেন।

আইরিন খান ২০২০ সালের আগস্ট থেকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পদে দায়িত্ব পালনকারী তিনিই প্রথম নারী।

আরও পড়ুন: ভূমি মন্ত্রণালয়ে প্রক্সি দিয়ে পরীক্ষা, মৌখিক পরীক্ষায় ধরা খেল ৬ প্রার্থী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তিনি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সালাহউদ্দিন নোমানকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে এনে পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে।

মানবাধিকার, লিঙ্গসমতা ও সামাজিক ন্যায়বিচার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন আইরিন খান। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন। এর আগে জাতিসংঘের শরণার্থী সংস্থায় ২১ বছর কাজ করেন তিনি। বিভিন্ন দেশে দায়িত্ব পালনের পাশাপাশি ভারতে সংস্থাটির মিশন প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত আইনের শাসন ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা আন্তর্জাতিক উন্নয়ন আইন সংস্থার নেতৃত্ব দেন আইরিন খান। বর্তমানে তিনি জেনেভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে শিক্ষকতা করছেন।

এ ছাড়া যুক্তরাজ্যের সালফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির আইন বিভাগের ভিজিটিং অধ্যাপক এবং ‘দ্য ডেইলি স্টার’-এর পরামর্শক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আইরিন খান বিশ্বব্যাংকের লিঙ্গবিষয়ক উপদেষ্টা পরিষদ, ইউএনএইডসের এইচআইভি প্রতিরোধ ও মানবাধিকারবিষয়ক উচ্চপর্যায়ের প্যানেল এবং জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্টের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড ল স্কুলে পড়াশোনা করা আইরিন খান মানবাধিকার ক্ষেত্রে অবদানের জন্য ২০০৬ সালে সিডনি শান্তি পুরস্কারসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ১৪ জন গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ১৪ জন গ্রেপ্তার

ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন

ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন

শেরপুরে বন্যহাতির তাণ্ডবে বিপর্যস্ত ১০ হাজার মানুষ

সন্ধ্যা নামলেই আতঙ্ক শেরপুরে বন্যহাতির তাণ্ডবে বিপর্যস্ত ১০ হাজার মানুষ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App