×

জাতীয়

কাল মন্ত্রিসভায় উঠছে পে-স্কেলের প্রস্তাব, কার বেতন কত?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:২৮ এএম

কাল মন্ত্রিসভায় উঠছে পে-স্কেলের প্রস্তাব, কার বেতন কত?

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম বেতনকাঠামো (পে-স্কেল) আগামীকাল (সোমবার) মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। 

অর্থ মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানা গেছে, ওই বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পেলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে।

বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রস্তাবিত নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন ২০তম গ্রেডে মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ ১ম গ্রেডের মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

তবে চূড়ান্ত অনুমোদন ও প্রজ্ঞাপন জারির আগে বেতনকাঠামোর বিভিন্ন বিষয় পরিবর্তিত হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এর আগে, গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। দুই ধাপে তা বাস্তবায়ন হবে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে।

আরো পড়ুন: আওয়ামীলীগ-জামায়াত ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে: রাশেদ খাঁন

নতুন কাঠামোয় কার বেতন কত হতে পারে

প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে যে গ্রেডভিত্তিক কাঠামো এসেছে, তাতে সর্বনিম্ন মূল বেতন ২০তম গ্রেডে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

গ্রেড প্রস্তাবিত মূল বেতন

প্রস্তাবিত বেতনকাঠামো অনুযায়ী, ১ম গ্রেড ১ লাখ ৬০ হাজার টাকা (নির্ধারিত); ২য় গ্রেড ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার; ৩য় গ্রেড ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০; ৪র্থ গ্রেড ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০; ৫ম গ্রেড ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০; ৬ষ্ঠ গ্রেড ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার; ৭ম গ্রেড ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০; ৮ম গ্রেড ৪৭ হাজার ২০০ থেকে ১ লাখ ১৩ হাজার ৭০০; ৯ম গ্রেড ৪৫ হাজার ১০০ থেকে ১ লাখ ৮ হাজার ৮০০; ১০ম গ্রেড ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০।

এ ছাড়া ১১তম গ্রেড ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০; ১২তম গ্রেড ২৪ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৭০০; ১৩তম গ্রেড ২৪ হাজার থেকে ৫৮ হাজার; ১৪তম গ্রেড ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০; ১৫তম গ্রেড ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০; ১৬তম গ্রেড ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০; ১৭তম গ্রেড ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০; ১৮তম গ্রেড ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০; ১৯তম গ্রেড ২০ হাজার ৫০০ থেকে ৪৯ হাজার ৬০০ এবং ২০তম গ্রেড ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।

যদিও চূড়ান্ত প্রজ্ঞাপন এখনও প্রকাশ করা হয়নি। তাই সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশের আগে এটিকে চূড়ান্ত বেতনকাঠামো বলা যাবে না।

এদিকে সরকারের ১৮০ দিন উপলক্ষে গৃহীত কার্যক্রম নিয়ে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সেই বইয়ে ‘নবম পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শীর্ষক উপশিরোনামে নতুন বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৭৩৪

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৭৩৪

গুমের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার দমন করেছিল ফ্যাসিস্ট সরকার

প্রধানমন্ত্রী গুমের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার দমন করেছিল ফ্যাসিস্ট সরকার

কাল মন্ত্রিসভায় উঠছে পে-স্কেলের প্রস্তাব, কার বেতন কত?

কাল মন্ত্রিসভায় উঠছে পে-স্কেলের প্রস্তাব, কার বেতন কত?

আওয়ামীলীগ-জামায়াত ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে: রাশেদ খাঁন

আওয়ামীলীগ-জামায়াত ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে: রাশেদ খাঁন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App