×

জাতীয়

৪ পুলিশ সুপারকে বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৮:০৫ পিএম

৪ পুলিশ সুপারকে বদলি

ছবি : সংগৃহীত

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। এর মধ্যে তিন জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: কাল মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপনের আভাস

জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। আর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. ফজলে এলাহীকে মাদারীপুরের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডে বড় শর্ত, বাদ পড়বেন কারা?

অন্যদিকে, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে পিরোজপুরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি

শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি

সচিব পর্যায়ে বড় রদবদল

সচিব পর্যায়ে বড় রদবদল

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, নেপথ্যে কারা?

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, নেপথ্যে কারা?

নিরাপদ অভিবাসন ও ন্যায়বিচার নিশ্চিতে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার দিল বিএনডব্লিউএলএ

নিরাপদ অভিবাসন ও ন্যায়বিচার নিশ্চিতে অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার দিল বিএনডব্লিউএলএ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App