×

জাতীয়

নতুন ভোটার তালিকা প্রকাশ করলো ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:২১ পিএম

নতুন ভোটার তালিকা প্রকাশ করলো ইসি

ছবি : সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তালিকা অনুযায়ী, নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন। নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এছাড়া তালিকায় ১ হাজার ২৬৭ জন হিজড়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে কার্যকর ব্যবস্থা নিতে হবে

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশন ভোট আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। নির্বাচনের দিন-তারিখ নির্ধারিত হওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

এর আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নেয় নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এখন নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটগ্রহণের তারিখ নির্ধারণের অপেক্ষায় সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

আখাউড়া ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন ৫০ সেবা গ্রহিতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App