×

জাতীয়

জ্বালানি তেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৫ পিএম

জ্বালানি তেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম আগামী সেপ্টেম্বর মাসেও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে চলতি মাসের মতো আগামী মাসেও একই দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল কিনতে পারবেন ভোক্তারা।

সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ তথ্য জানিয়েছে।

বর্তমানে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। সেপ্টেম্বর মাসেও এসব জ্বালানি একই দামে পাওয়া যাবে।

এর আগে গত কয়েক মাস ধরেই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সর্বশেষ গত ৩১ মে তেলের দাম নির্ধারণ করা হয়। এরপর জুন, জুলাই ও আগস্টের ধারাবাহিকতায় সেপ্টেম্বরেও একই মূল্য বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। নতুন এই দাম সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই কার্যকর হবে।

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সরকার প্রতি মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে। তবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির মূল্য প্রতি মাসে নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড পাবেন না যে ৮ শ্রেণির মানুষ

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) হিসাব অনুযায়ী, দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেল ব্যবহার হয়। এর প্রায় ৭৫ শতাংশই ডিজেল, যা মূলত গণপরিবহন, কৃষি সেচ ও জেনারেটর পরিচালনায় ব্যবহৃত হয়।

অবশিষ্ট প্রায় ২৫ শতাংশ জ্বালানির চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েল থেকে।

বর্তমানে জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করছে বিইআরসি। অন্যদিকে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের মূল্য নির্ধারণের দায়িত্বে রয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App