×

জাতীয়

৫ দিন ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:২৮ পিএম

৫ দিন ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা

ছবি : সংগৃহীত

ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে আগস্ট। আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শুরু হচ্ছে নতুন মাস। ২০২৬ সাল শেষ হতে বাকি আর মাত্র চার মাস। বছরের শেষভাগে এসে সরকারি চাকরিজীবীদের জন্য অবশিষ্ট সরকারি ছুটির সংখ্যাও কমে এসেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, বছরের বাকি সময়ে সরকারি চাকরিজীবীরা মোট পাঁচ দিনের সরকারি ছুটি পাবেন। তবে এর মধ্যে দুটি ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে। ফলে কার্যত অতিরিক্ত কর্মদিবসে ছুটি মিলবে তিন দিন।

সেপ্টেম্বর মাসে জন্মাষ্টমী উপলক্ষে ৪ সেপ্টেম্বর শুক্রবার সরকারি ছুটি রয়েছে। যেহেতু দিনটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে, তাই এ ছুটির জন্য সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাবেন না।

অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে দুই দিনের সরকারি ছুটি রয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

বছরের শেষ মাস ডিসেম্বরেও রয়েছে দুই দিনের সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে ছুটি থাকবে।

আরও পড়ুন: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় পে-স্কেল, বাস্তবায়ন যেভাবে

তবে বড়দিনের ছুটি শুক্রবারে পড়ায় সেদিনও সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাচ্ছে। ফলে সেপ্টেম্বরের জন্মাষ্টমী ও ডিসেম্বরের বড়দিন এই দুই ছুটির জন্য অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাওয়া যাবে না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে।

ফলে বছরের বাকি চার মাসে ক্যালেন্ডার অনুযায়ী পাঁচ দিনের সরকারি ছুটি থাকলেও সরকারি চাকরিজীবীদের জন্য কার্যকর অতিরিক্ত ছুটি থাকছে মাত্র তিন দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএমপিতে বড় রদবদল

ডিএমপিতে বড় রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App