×

জাতীয়

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৩৪ পিএম

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

ছবি : সংগৃহীত

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করেছে বাংলাদেশ পুলিশ। সোমবার (৩১ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

তাদের মধ্যে টিডিএসের আরাফাতুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত মো. ওবায়দুর রহমানকে হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ময়মনসিংহের মাহফুজা খাতুনকে নেত্রকোনায়, চুয়াডাঙ্গার জামাল আল নাসেরকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং সিআইডির মো. রুহুল আমিন সরকারকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের এ এন এম সাইফুল আলম খাঁনকে মাগুরা সদর সার্কেলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বরগুনার এফ এম ফয়সালকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে এবং ট্যুরিস্ট পুলিশের এ এইচ এম কামরুল ইসলামকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: এনএসআইর ২ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

অন্যদিকে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তাকেও বদলি করা হয়েছে।

ডিএমপির আবুসায়েম নয়নকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলে এবং ডিএমপির হাসান রাশেদ পরাগকে রাঙামাটির রাজস্থলী সার্কেলে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া র‍্যাবে কর্মরত মো. আবু তাহেরকে ঢাকার টিডিএসে বদলি করা হয়েছে।

পুলিশ প্রশাসনের বিভিন্ন ইউনিট ও মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App