×

জাতীয়

চীনের জে-১০ যুদ্ধবিমান কেনার কারণ জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

চীনের জে-১০ যুদ্ধবিমান কেনার কারণ জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ছবি: সংগৃহীত

চীন থেকে জে-১০ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, এটি সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ। আধুনিক মাল্টিরোল ফাইটার কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনের বিভিন্ন বিকল্প বিবেচনা করা হয়েছে। হিসাব-নিকাশ করে চীনের বিকল্পটিকে বাংলাদেশের জন্য তুলনামূলকভাবে সুবিধাজনক মনে হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, একই ধরনের সক্ষমতার যুদ্ধবিমান তুলনামূলকভাবে অনেক কম খরচে কেনা সম্ভব। হিসাব করলে এই খরচ অর্ধেকেরও কম, এমনকি প্রায় এক-তৃতীয়াংশের কাছাকাছি হতে পারে।

বাংলাদেশ বিমানবাহিনীর বর্তমান সক্ষমতা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলোর মধ্যে থাকা মিগ-২৯ এখন খুব অল্পসংখ্যক রয়েছে। এগুলোরও সবগুলো পুরোপুরি কার্যকর নয়। অন্যদিকে, এফ-৭ যুদ্ধবিমানগুলোও অনেক পুরোনো।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন বার্তা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

তিনি বলেন, আধুনিক মাল্টিরোল ফাইটার কেনার বিষয়টি ‘ফোর্সেস গোল’-এর মধ্যেই রয়েছে। তাই হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি; বরং এটি সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ।

যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে দুর্নীতির বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়ে তিনি বলেন, অতীতে মিগ-২৯ কেনার সময় দুর্নীতির অভিযোগ উঠেছিল। এ নিয়ে মামলা ও নানা ঘটনাও ঘটেছিল। এবার সরকার এ বিষয়ে সতর্ক থাকবে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে বোয়িং কেনার কোনো চুক্তি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সরকার এখনো এ বিষয়ে কিছু জানায়নি। ফলে এ নিয়ে সরকারের পক্ষ থেকে মন্তব্য করা সম্ভব নয়। কোনো চুক্তি হয়ে থাকলে সরকারই তা জানাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৬ বছর পর রোকেয়ার ঘরে আলো, কাটেনি আশ্রয়ের অন্ধকার

২৬ বছর পর রোকেয়ার ঘরে আলো, কাটেনি আশ্রয়ের অন্ধকার

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, ছাত্রদলকর্মী আটক

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, ছাত্রদলকর্মী আটক

পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঝুলন্ত সেতুতে চলাচল স্বাভাবিক

পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঝুলন্ত সেতুতে চলাচল স্বাভাবিক

তিন দিনে তিন কর্মসূচি, সিংগাইরে বিএনপির বিভক্তি স্পষ্ট

তিন দিনে তিন কর্মসূচি, সিংগাইরে বিএনপির বিভক্তি স্পষ্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App