×

জাতীয়

বেসরকারি শিক্ষকদেরও দেওয়া হবে পে-স্কেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

বেসরকারি শিক্ষকদেরও দেওয়া হবে পে-স্কেল

ছবি : সংগৃহীত

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদেরও নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রূপান্তরের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনুমোদিত জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরাও অন্তর্ভুক্ত হবেন।

এর আগে সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করা হয়।

আরও পড়ুন: সীমান্তে নজরদারিতে থার্মাল ও নাইট-মিশন ড্রোন ব্যবহার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তবে নতুন পে-স্কেলে প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অন্তর্ভুক্ত হবেন কি না- মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না; পরবর্তী সিদ্ধান্ত হলে তা জানা যাবে।

এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারাও নতুন জাতীয় বেতন স্কেলের আওতায় আসবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App