×

জাতীয়

শাহজালালে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্তে কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম

শাহজালালে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্তে কমিটি

ছবি : সংগৃহীত

ড্রাইভারের অদক্ষতা কিংবা নিয়ন্ত্রণ হারানোর কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় বিমানবাহিনীর গাড়িটি দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাড়ির চালকের দক্ষতা, দুর্ঘটনার সময় গাড়িটির গতি এবং কোনো কারিগরি বা অবকাঠামোগত সমস্যা ছিল কি না- এসব বিষয় তদন্তে খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

মন্ত্রী আরও জানান, নিহত বিমানবাহিনীর তিন সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে তৃতীয় টার্মিনালের ভেতরে যানবাহন চলাচলে আরও সতর্কতা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনা ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে তৃতীয় টার্মিনালে একটি গাড়ি দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হন। এ ঘটনায় আরও চারজন আহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App