×

জাতীয়

পে-স্কেল, গেজেট জারি নিয়ে যা জানালো মন্ত্রিপরিষদ সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম

পে-স্কেল, গেজেট জারি নিয়ে যা জানালো মন্ত্রিপরিষদ সচিব

ছবি: সংগৃহীত

সরকারি কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে সরকার। এ সময় নতুন বেতন কাঠামো-সংক্রান্ত আদেশ আজ (বুধবার) অথবা আগামীকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

নতুন বেতন কাঠামো নিয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অর্থ বিভাগ আজ অথবা আগামীকাল নতুন বেতন কাঠামো-সংক্রান্ত আদেশ জারি করবে। তখন এ বিষয়ে সবকিছু স্পষ্টভাবে জানা যাবে।’

আরো পড়ুন: আয়-ব্যয়ের হিসাব ছাড়া পে-স্কেল নয়: টিআইবি

উল্লেখ্য, গত সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে নতুন বেতন কাঠামোর সঙ্গে সংগতি রেখে সামরিক বাহিনীর জন্য 'যৌথবাহিনী নির্দেশাবলি ২০২৬' অনুমোদিত হয়। 

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সংশোধিত বেতন কাঠামো এবং সামরিক নির্দেশাবলি ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ

প্রাথমিক বৃত্তি ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ

স্পিকার-ডেপুটি স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

স্পিকার-ডেপুটি স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

পড়াশোনা শেষে শিক্ষানবিশ: অভিজ্ঞতার পাশাপাশি আয়

পড়াশোনা শেষে শিক্ষানবিশ: অভিজ্ঞতার পাশাপাশি আয়

সাবেক ক্রীড়া উপদেষ্টাসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

সাবেক ক্রীড়া উপদেষ্টাসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App