×

জাতীয়

সাবেক ক্রীড়া উপদেষ্টাসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

সাবেক ক্রীড়া উপদেষ্টাসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

ছবি: সংগৃহীত

নিয়োগ বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন। জানা গেছে, অভিযোগের বিষয়ে তথ্য অনুসন্ধানে এরই মধ্যে চার সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। এ সময় বিশেষ টিমটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম।

অভিযোগ সংশ্লিষ্ট অন্যরা হলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদ।

আরো পড়ুন: বিদিশার আপিল, মেলেনি জামিন

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রযেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে বেআইরি কাজ হাসিলে ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং সম্পর্কিত অভিযোগ। এছাড়া বিদেশে অর্থপাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগও করা হয়েছে। একইসঙ্গে চাঁদাবাজির অভিযোগ, স্বজনপ্রীতি ও আঞ্চলিক প্রভাব নিয়েও দুদকে  ভুক্তভোগীরা অভিযোগ করেছেন বলে জানা গেছে। 

সূত্র আরও জানায়, সাবেক ক্রীড়া উপদেষ্টা হওয়ার সুবাদে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের মতো অভিযোগও আছে তার বিরুদ্ধে। অভিযোগ আছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিপুল পরিমাণ পণ্য আটক করল বিজিবি

সীমান্তে বিপুল পরিমাণ পণ্য আটক করল বিজিবি

আনন্দবাজার পত্রিকা অফিসে বিক্ষোভ, ফটকে গেরুয়া রং

শুভেন্দুর হুঁশিয়ারি আনন্দবাজার পত্রিকা অফিসে বিক্ষোভ, ফটকে গেরুয়া রং

আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্ত হচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

জাতীয় গ্রিড আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্ত হচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ

প্রাথমিক বৃত্তি ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App