×

জাতীয়

জনপ্রশাসনের প্রজ্ঞাপনে সচিব পদে রদবদল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

জনপ্রশাসনের প্রজ্ঞাপনে সচিব পদে রদবদল

ছবি : সংগৃহীত

সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। পদোন্নতির পর তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সচিব পদে পদায়ন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- ড. এ এন এম বজলুর রশিদ, মিজ ইয়াছমিন বেগম ও এ কে এম বেঞ্জামিন রিয়াজী।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশিদকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১৮ বছরে সুযোগ পেয়েও লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মিজ ইয়াছমিন বেগমকে পদোন্নতির পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী পু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনগুলো রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে আরেকটি পৃথক প্রজ্ঞাপনে স্বাস্থ্য সেবা বিভাগের চুক্তিভিত্তিক সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে। তিনিও চুক্তিভিত্তিকভাবে দায়িত্ব পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App