×

জাতীয়

১৮ বছরে সুযোগ পেয়েও লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

১৮ বছরে সুযোগ পেয়েও লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিগত ১৮ বছরের রাজনৈতিক জীবনে নানা সুযোগ-সুবিধা নেওয়ার সুযোগ থাকলেও কোনো ধরনের লোভ-লালসায় পা দেননি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, জীবনের প্রতিটি কঠিন সময়ে ভোলার মানুষ তার পাশে ছিলেন।

বুধবার (২ সেপ্টেম্বর) তিন দিনের সফরে ভোলায় গিয়ে নতুন বাজার চত্বরে আয়োজিত গণসংবর্ধনায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, গত ১৮ বছরে তিনি কীভাবে রাজনীতি করেছেন, তা ভোলার মানুষ দেখেছেন। চাইলে তিনি অনেক সুযোগ-সুবিধা নিতে পারতেন, কিন্তু কোনো লোভের কাছে নিজেকে সমর্পণ করেননি।

তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছরে দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে দিয়েছে। দেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। এই সংকট কাটিয়ে দেশকে ঘুরে দাঁড় করাতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তাকে যে দায়িত্ব দিয়েছেন, তা তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

ভোলা-বরিশাল সেতু নিয়ে যা বললেন

ভোলা-বরিশাল সেতুর প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ভোলার প্রতিটি মানুষই এই সেতু চায়। সেতু নির্মাণের দাবিতে তারা সবাই আন্দোলন করেছেন এবং সংসদেও এ দাবি তুলে ধরা হয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি বলেন, একটি পক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং এমন ধারণা দেওয়ার চেষ্টা করছে যে তারা ভোলা-বরিশাল সেতু চায় না। বিষয়টি সত্য নয়। ভোলার মানুষকে বিভ্রান্ত বা বিভক্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, ভোলার মানুষের জন্য কোন প্রকল্পটি বেশি কার্যকর হবে, সরকার সেটিও বিবেচনায় নিচ্ছে। হিজলা-মুলাদী হয়ে শরীয়তপুরের মাধ্যমে সরাসরি ঢাকায় যাওয়ার বিকল্প সড়কপথে সময় কম লাগতে পারে। বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রধানমন্ত্রী ভোলার জন্য যে সিদ্ধান্তকে বেশি উপযোগী মনে করবেন, সেটিই নেওয়া হবে।

আরও পড়ুন: খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

তিনি আরও বলেন, ভোলার মানুষের দাবির কথা তারা বলে যাবেন। তবে সরকার কোনো বিকল্প প্রস্তাব বিবেচনা করলে সেটিও গুরুত্ব দিয়ে দেখতে হবে। ওই বিকল্প সড়ক নির্মাণেও প্রায় ৮ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। আর শুধু ভোলার জন্যই প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হচ্ছে।

আন্দালিব রহমান পার্থ বলেন, ছয় মাসের এই সময়ে ৩০০ সংসদীয় আসনের মধ্যে এমন একটি আসন দেখানো সম্ভব কি না, যেখানে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ আনা হয়েছে।

অনিয়ম-দুর্নীতিতে ছাড় নয়

গত নির্বাচনে কেউ তাকে ভোট দিয়েছেন, আবার কেউ দেননি- এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে ভোলার উন্নয়নে সবাইকে তাকে সহযোগিতা করতে হবে। সবাইকে সঙ্গে নিয়েই ভোলার উন্নয়ন এগিয়ে নিতে চান তিনি।

নিজের সংসদীয় এলাকায় ছয় মাসের দায়িত্ব পালনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে তিনি প্রশ্রয় দেননি এবং ভবিষ্যতেও দেবেন না।

তার দল বা তার নাম ব্যবহার করে কেউ অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি কিংবা কোনো অনিয়মে জড়ালে তারা তার দলের লোক নন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ‘মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কোনো উদ্বেগ নেই: রাষ্ট্রদূত

মন্ত্রী বলেন, তিনি টেন্ডারবাজির সঙ্গে জড়িত নন এবং এমন কাজ করার প্রশ্নই আসে না। টিআর-কাবিখা নিয়ে কেউ অনিয়ম করলে ইউএনও কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ভোলায় মন্ত্রীকে সংবর্ধনা

তিন দিনের সফরে ঢাকার থেকে সড়কপথে বরিশাল হয়ে লাহারহাটে পৌঁছান আন্দালিব রহমান পার্থ। পরে সেখান থেকে স্পিডবোটে ভোলা খেয়াঘাটে পৌঁছালে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলমগীরের নেতৃত্বে বিএনপি ও বিজেপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খেয়াঘাট থেকে ভোলা শহরে যাওয়ার পথে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে মন্ত্রীকে স্বাগত জানান। পরে উকিলপাড়ায় তার নিজ বাসভবনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম দিনেই ১৮ হাজার গ্রাহকের টাকা ফেরতের আবেদন

সম্মিলিত ইসলামী ব্যাংক প্রথম দিনেই ১৮ হাজার গ্রাহকের টাকা ফেরতের আবেদন

নতুন পে স্কেলের গেজেট চলতি সপ্তাহেই

নতুন পে স্কেলের গেজেট চলতি সপ্তাহেই

‘আপত্তিকর’ ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

‘আপত্তিকর’ ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পেল দুদক

আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পেল দুদক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App