×

জাতীয়

নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগ

আসিফ মাহমুদের সময়কালের নথিপত্র চেয়ে দুদকের চিঠি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

আসিফ মাহমুদের সময়কালের নথিপত্র চেয়ে দুদকের চিঠি

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এন‌সি‌পি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা নিয়োগ, পদোন্নতি ও বদলি-বাণিজ্যের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনুসন্ধানের অংশ হিসেবে তার দায়িত্ব পালনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সম্পন্ন হওয়া সব কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত চার ধরনের যাবতীয় নথিপত্র তলব করে মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি পাঠিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক মো. জাহিদ কালাম স্বাক্ষরিত চিঠিতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে অনুসন্ধানের স্বার্থে দুর্নীতি দমন কমিশন (দুদক) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের কাছে নিম্নলিখিত নথি ও রেকর্ডপত্র চাওয়া হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিকদের কলমের খোঁচায় যেন কারও মান ক্ষুণ্ন না হয়: তথ্যমন্ত্রী

যেসব রেকর্ডপত্র চেয়েছে দুদক

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন সম্পন্ন হওয়া সব কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ, পদোন্নতি ও বদলি-সংক্রান্ত তথ্য এবং আনুষঙ্গিক রেকর্ডপত্র। জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নম্বর-৪৬৬ (তারিখ: ০৭/০৫/২০২৫ খ্রি.) এবং স্মারক নম্বর-২৭৪ (তারিখ: ১৮/০৪/২০২৬ খ্রি.) মূলে বদলি-সংক্রান্ত নথির সত্যায়িত কপি চাওয়া হয়েছে।

এ ছাড়া তিনটি স্মারকের মূলে ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব প্রদান, বাতিল ও পদায়ন-সংক্রান্ত নথির সত্যায়িত ছায়ালিপি চাওয়া হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, মামুন, জাহিদ, আমির (ঢাকা), আনিচ, জাহিদ ও ইব্রাহিম (বগুড়া), জুলহাস (বরিশাল), নজিমউদ্দিন, আলী হোসেন, আবু সাঈদ (পাবনা), কোরবান আলী (ধামরাই) এবং আলী হোসেনের (নরসিংদী) ব্যক্তিগত নথির কপি চাওয়া হয়েছে।

এর আগে বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, সাবেক উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব, পদস্থ দুই কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে গত অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ, পদোন্নতি ও বদলি বাণিজ্যের অভিযোগ সম্প্রতি জমা পড়ে দুদকে।

তিনি আরও জানান, দুদকের যাচাই-বাছাই কমিটি অভিযোগটি যাচাই করে। পরে অনুসন্ধানের সুপারিশ করে কমিশনে পেশ করে। কমিশন এটি পরীক্ষা-নিরীক্ষা করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। অনুসন্ধানের জন্য দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. জাহিদ কালামকে প্রধান করে চার সদস্যের বিশেষ টিম গঠন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাফিক আইন লঙ্ঘনে গাড়িতে মামলায় খুশি বিমানমন্ত্রী

ট্রাফিক আইন লঙ্ঘনে গাড়িতে মামলায় খুশি বিমানমন্ত্রী

শরীর সায় না দিলেও ভালোবাসার টানে এসেছি

সংসদে আবেগাপ্লুত মির্জা আব্বাস শরীর সায় না দিলেও ভালোবাসার টানে এসেছি

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, ‘এসআরবি’ গঠনের বিল সংসদে

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, ‘এসআরবি’ গঠনের বিল সংসদে

প্রায় ৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে জুলাই-আগস্টে

প্রায় ৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে জুলাই-আগস্টে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App