×

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে উল্টে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি। এতে ফিরোজা নামে এক নারী পথচারী আহত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় প্রতিমন্ত্রী সুস্থ্য রয়েছেন।

আরো পড়ুন: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী। তার গাড়িবহর শিবগঞ্জের কিচক ব্রিজের সামনে পৌঁছালে তার গাড়ির সামনে ফিরোজা নামের এক নারী পথচারী চলে আসে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মূল গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এ ঘটনায় ফিরোজা নামের ওই নারী আহত হয়েছেন। তবে দুর্ঘটনার পরপরই প্রতিমন্ত্রী ও তার স্ত্রী অন্য গাড়িতে তাদের গন্তব্য জয়পুরহাটের দিকে রওনা হন। গাড়িটি পুনরায় রাস্তায় তোলার চেষ্টা চলছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, ‘জয়পুরহাট যাওয়ার পথে কিচক এলাকায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এ ঘটনায় প্রতিমন্ত্রীর কোনো ক্ষতি হয়নি বা তিনি আহত হননি। তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় জয়পুরহাটে পৌঁছেছেন। তবে দুর্ঘটনার সময় সেখানে থাকা এক পথচারী আহত হয়েছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবসরের পরও দেশের জার্সিতে ফিরছেন মেসি?

অবসরের পরও দেশের জার্সিতে ফিরছেন মেসি?

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল মরদেহ, মুখে স্কচটেপ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল মরদেহ, মুখে স্কচটেপ

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত

নেপালে বন্যার পর টানেলে আটকা, ৯ দিন পর জীবিত উদ্ধার ২ শ্রমিক

নেপালে বন্যার পর টানেলে আটকা, ৯ দিন পর জীবিত উদ্ধার ২ শ্রমিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App