১৪ লক্ষাধিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
দেশের ১৪ লাখের বেশি কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করেছে সরকার। ২০২৬ সালের জুলাই পর্যন্ত এ সুবিধা পেয়েছেন মোট ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষক।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী জানান, ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া কৃষকদের বকেয়া ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এ বাবদ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পাওনা হিসেবে সরকার ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা পরিশোধ করেছে।
আরও পড়ুন: ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ
তিনি আরও জানান, ঋণ মওকুফের এ কর্মসূচি দেশের সব উপজেলার কৃষকদের জন্য কার্যকর করা হয়েছে। ফলে সারাদেশের কৃষকরা এ সুবিধার আওতায় এসেছেন।
এদিকে চুয়াডাঙ্গা জেলার করদাতাদের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে জেলায় টিআইএনধারী করদাতার সংখ্যা ৭২ হাজার ৪৬৩ জন।
এর মধ্যে ২০২৫-২৬ করবর্ষে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ২১ হাজার ৫৬৭ জন।
