×

অর্থনীতি

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ

ছবি : সংগৃহীত

বিদেশ ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবেন। এতদিন এই সীমা ছিল ১২ হাজার ডলার।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলারকে বিষয়টি জানিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার প্রকৃত চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের বাড়তি প্রয়োজন বিবেচনায় নিয়ে বার্ষিক বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী

তবে ১২ বছরের কম বয়সী বা অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। তারা প্রাপ্তবয়স্কদের নির্ধারিত সীমার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবেন।

নতুন নির্দেশনায় নগদ ডলার বহনের ক্ষেত্রেও সীমা নির্ধারণ করা হয়েছে। একজন ভ্রমণকারী অনুমোদিত বার্ষিক সীমার মধ্যে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার নগদ নোট হিসেবে সঙ্গে নিতে পারবেন। বাকি অর্থ কার্ডসহ অনুমোদিত অন্যান্য ব্যাংকিং মাধ্যমে ব্যবহার করতে হবে।

আরও পড়ুন: শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশ ভ্রমণের জন্য বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে অন্যান্য প্রচলিত নিয়ম ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

নতুন নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। একই সঙ্গে সব অনুমোদিত ডিলার ও সংশ্লিষ্ট গ্রাহকদের বিষয়টি অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারা পাচ্ছেন সুদসহ কৃষিঋণ মওকুফ

কারা পাচ্ছেন সুদসহ কৃষিঋণ মওকুফ

উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসা বন্ধ, ১৭টি সিলগালা

অভিযান উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসা বন্ধ, ১৭টি সিলগালা

সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, বাড়ছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা

সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, বাড়ছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা

জবির নবীন বরণে জেমসের বদলে একাধিক ব্যান্ড ও শিল্পী

জবির নবীন বরণে জেমসের বদলে একাধিক ব্যান্ড ও শিল্পী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App