×

জাতীয়

সংসদে আইনমন্ত্রী

আমার একটা মাত্র বউ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ এএম

আমার একটা মাত্র বউ

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট’ সংশোধন বিল পাস হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ সময় তালাকের আইনি প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে আইনমন্ত্রী বলেন, ‘আমি যদি আজ তালাক দিতে চাই, ইসলামিক ল অনুসারে আমি তিন তালাক বললে পরে তালাক হয়ে যাবে।’

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে এলোপাতাড়ি গুলি, নিহত ১

তালাকের ক্ষেত্রে প্রচলিত আইনি প্রক্রিয়া তুলে ধরে আইনমন্ত্রী আরও বলেন, ‘মাননীয় স্পিকার, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে বলা হয়েছে- আমি তালাক দিতে গেলে আমাকে আরবিট্রেশন কাউন্সিলে নোটিশ দিতে হবে। আরবিট্রেশন কাউন্সিল ৯০ দিনের মধ্যে দুই পক্ষকে ডাকবেন। দুই পক্ষকে ডেকে নিয়ে তারপর রিকনসিলিয়েট করার চেষ্টা করবেন। তা-ও যদি না হয়, তারপর তালাক কার্যকর হবে আফটার ৯০ ডেজ।’

সংসদে পাস সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল

‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট’ সংশোধন বিল অনুযায়ী, সন্তানকে সম্পত্তি হস্তান্তর করলেও বাবা-মা আজীবন সেই সম্পত্তি ভোগ করতে পারবেন। ১৮৮২ সালের পর এই সংশোধনী বিলটি জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়।

তবে বিলটি পাস হওয়ার আগেই সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। অন্যদিকে, বাবা-মাকে সুরক্ষা দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি দল বিলটিকে স্বাগত জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

দ্য ওয়ালকে শেখ হাসিনা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

আইজিসিএফের সেমিনার রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App