×

জাতীয়

সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব, বাড়বে কর্মসংস্থান: অর্থমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পিএম

সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব, বাড়বে কর্মসংস্থান: অর্থমন্ত্রী

ছবি : সংগৃহীত

উদ্যোক্তা তৈরি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পের মাধ্যমে দেশে নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ‘ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্প’-এর উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ৫০ কোটি টাকার এই প্রকল্পটি একটি পাইলট উদ্যোগ। যারা প্রচলিত ব্যাংক থেকে ঋণ নিতে সংকোচ বা ভয় পান, তাদের অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য।

আরও পড়ুন: রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

তিনি বলেন, উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য। কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পটি এই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সৃজনশীল অর্থনীতির গুরুত্ব তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার নতুন করে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতির ওপর গুরুত্ব দিচ্ছে। প্রান্তিক পর্যায়ের সৃজনশীল ব্যক্তিদের শুধু ঋণ সহায়তা নয়, প্রশিক্ষণ, পণ্য উন্নয়ন, ব্র্যান্ডিং ও বিপণনের ক্ষেত্রেও সহযোগিতা দেওয়া হচ্ছে।

কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এটা জিডিপি, চ্যারিটি নয়।’ গানসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে মূল্য সংযোজনের মাধ্যমে বাজারযোগ্য পণ্যে রূপ দেওয়া সম্ভব।

আরও পড়ুন: প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

মন্ত্রী বলেন, সৃজনশীল মানুষদের অর্থনীতির মূলধারায় যুক্ত করতে চায় সরকার। ক্রিয়েটিভ ইকোনমিতে আরও বেশি মনোযোগ ও সহায়তা দেওয়া গেলে এর ইতিবাচক প্রভাব সামগ্রিক অর্থনীতিতে পড়বে। পাশাপাশি এ খাত থেকেও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এ সময় কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণ নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ব্যাংকটির খেলাপি ঋণ বা এনপিএল ৪ শতাংশ থেকে কমিয়ে ১ থেকে ২ শতাংশে নামিয়ে আনতে পারলে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও ভালো হবে।

আরও পড়ুন: শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

কর্মসংস্থান ব্যাংক ভালো করছে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংকটি বর্তমানে লাভও করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App