×

জাতীয়

পে-স্কেলের গেজেট প্রকাশ ঘিরে যা জানা যাচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

পে-স্কেলের গেজেট প্রকাশ ঘিরে যা জানা যাচ্ছে

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বা পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার গেজেট প্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে তা প্রকাশের সম্ভাবনা কম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র।

সংশ্লিষ্টদের মতে, পে-স্কেলের গেজেট প্রকাশে নীতিগত কোনো জটিলতা নেই। মূলত মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রজ্ঞাপন চূড়ান্ত করা, সরকারি মুদ্রণ প্রক্রিয়া, সংশ্লিষ্ট দপ্তরের যাচাই এবং আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ কয়েকটি আনুষ্ঠানিক ধাপ শেষ করতে হয়। এসব প্রক্রিয়ার কারণেই গেজেট প্রকাশে কিছুটা সময় লাগছে।

জানা গেছে, নবম জাতীয় পে-স্কেলের রেজুলেশন ইতোমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় কাজ শেষ হলে নথিটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসবে। এরপর খসড়া প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং শেষ হওয়ার পর এসআরও নম্বর দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।

আরও পড়ুন: আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

অর্থাৎ মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পরও গেজেট জারির আগে কয়েকটি দাপ্তরিক ধাপ সম্পন্ন করতে হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পে-স্কেলের রেজুলেশন বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে প্রক্রিয়া শেষ হওয়ার পর তা অর্থ মন্ত্রণালয়ে আসবে। এরপর আইন মন্ত্রণালয়ে ভেটিং সম্পন্ন করে এসআরও নম্বরের মাধ্যমে গেজেট প্রকাশ করা হবে। বাকি কাজ চলতি সপ্তাহের মধ্যেই শেষ করার আশা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রিসভার অনুমোদনের পর গেজেট প্রকাশের জন্য প্রশাসনিক ও আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা বাধ্যতামূলক। এসব প্রক্রিয়া শেষ করতেই প্রত্যাশার তুলনায় কিছুটা বেশি সময় লাগছে। তাই ৬ সেপ্টেম্বর গেজেট প্রকাশ হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। তবে চলতি সপ্তাহের মধ্যেই গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে।

নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত মূল বেতন

সরকার গত ৩১ আগস্ট নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করেছে। নতুন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেডই রাখা হয়েছে। এতে ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব, বাড়বে কর্মসংস্থান: অর্থমন্ত্রী

১ম গ্রেড- ১,৫৬,০০০ টাকা, ২য় গ্রেড-১,৩২,০০০ টাকা, ৩য় গ্রেড-১,১৩,০০০ টাকা, ৪র্থ গ্রেড-১,০০,০০০ টাকা, ৫ম গ্রেড-৮৬,০০০ টাকা, ৬ষ্ঠ গ্রেড-৭১,০০০ টাকা, ৭ম গ্রেড-৫৮,০০০ টাকা, ৮ম গ্রেড-৪৬,০০০ টাকা, ৯ম গ্রেড-৪৪,০০০ টাকা, ১০ম গ্রেড-৩২,০০০ টাকা, ১১তম গ্রেড-২৫,০০০ টাকা, ১২তম গ্রেড-২৪,৩০০ টাকা, ১৩তম গ্রেড-২৪,০০০ টাকা, ১৪তম গ্রেড-২৩,৫০০ টাকা, ১৫তম গ্রেড-২২,৮০০ টাকা, ১৬তম গ্রেড-২১,৯০০ টাকা, ১৭তম গ্রেড-২১,৪০০ টাকা, ১৮তম গ্রেড-২১,০০০ টাকা, ১৯তম গ্রেড-২০,৫০০ টাকা, ২০তম গ্রেড-২০,০০০ টাকা।

নতুন কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৪২ শতাংশ। অন্যদিকে ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে।

তবে গেজেট প্রকাশের আগে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রস্তুত এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইনগত কার্যক্রম শেষ করার বিষয়টি এখনো বাকি। এ কারণে ৬ সেপ্টেম্বর গেজেট প্রকাশের বিষয়টি নিশ্চিত না হলেও সংশ্লিষ্টরা আশা করছেন, চলতি সপ্তাহের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে নতুন পে-স্কেলের গেজেট জারি করা সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কর্মকর্তা সংকটে স্থবির, সেবা না পেয়ে ভোগান্তি

রায়গঞ্জ পৌরসভা কর্মকর্তা সংকটে স্থবির, সেবা না পেয়ে ভোগান্তি

বাবা ও ছেলের নিয়ন্ত্রণে ইউনিয়ন ভূমি অফিস

অনিয়ম-সিন্ডিকেট বাবা ও ছেলের নিয়ন্ত্রণে ইউনিয়ন ভূমি অফিস

খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App