×

জাতীয়

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন জয়সোয়াল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন জয়সোয়াল

ছবি: সংগৃহীত

ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তারেক রহমানের ভারত সফর এখনো নিশ্চিত হয়নি।

আরও পড়ুন: বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সোয়াল বলেন, এ বিষয়ে জানানোর মতো তাঁর কাছে নতুন কোনো তথ্য নেই।

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও প্রশ্ন

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাঁকে দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হলেও এ বিষয়ে ভারত এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

আরও পড়ুন: অনুলিপি কারাগারে পৌঁছানোর পর মুক্ত হলেন বিদিশা সিদ্দিক

ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সাম্প্রতিক বৈঠকে তারেক রহমানের ভারত সফর এবং শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাওয়া হয় জয়সোয়ালের কাছে।

জবাবে তিনি বলেন, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। সেখানে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক, দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ এবং ভবিষ্যতে সম্পর্ক কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়—এসব বিষয়ে আলোচনা হয়েছে।

দুই বছর বন্ধ থাকার পর আগামী অক্টোবর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল আবার শুরু হতে পারে—এমন প্রতিবেদন নিয়েও জয়সোয়ালের কাছে জানতে চান সাংবাদিকরা।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে তাঁর কাছে হালনাগাদ কোনো তথ্য নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App