জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পিএম
ফাইল ছবি
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপাক্ষিক এই ফোরামের সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বে আনুষ্ঠানিকভাবে ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ ও শপথ নেন ড. খলিলুর রহমান।
শপথ গ্রহণের পর দেওয়া বক্তব্যে আসন্ন অধিবেশনে বৈশ্বিক সংকট মোকাবিলা ও নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সাধারণ পরিষদের কার্যকর ভূমিকার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি।
আরও পড়ুন: তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন যে তথ্য দিলেন জয়সোয়াল
জাতিসংঘের কার্যসূচি অনুযায়ী, শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ সময় রাত ১টায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।
১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ওই উদ্বোধনী সভার মধ্য দিয়েই সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
