আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ এএম
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আহ্বান করে বলেন, ‘আমরা সরকারি দল, বিরোধী দল সবাই মিলে আমাদের একটাই অঙ্গীকার হবে, প্রতিশ্রুতি হবে—আমরা এখানেই বিতর্ক করব, তর্ক করব, দ্বিমত হব, সংখ্যাগরিষ্ঠ হব। কিন্তু ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রশ্ন যেখানেই আসবে, তার প্রতিরোধের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।’
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের (ঢাকা-১৪) আনা বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এদিকে, অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সরকারি দল, বিরোধী দল সবাই মিলে আমাদের একটাই অঙ্গীকার হবে, প্রতিশ্রুতি হবে—আমরা এখানেই বিতর্ক করব, তর্ক করব, দ্বিমত হব, সংখ্যাগরিষ্ঠ হব।
কিন্তু ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রশ্ন যেখানেই আসবে, তার প্রতিরোধের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।’
তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সুদৃঢ় ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে শক্তিতে পরিণত করে গণতন্ত্রের ঝান্ডাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব, এই প্রত্যাশা সবার কাছে করি।’
আরো পড়ুন: নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল
তিনি বলেন, আওয়ামী লীগের গুম, খুন ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেছেন, আওয়ামী লীগের পলাতক আসামি ও দুর্বৃত্তদের বিচারের আওতায় আনতে সরকার কাজ করছে। এ প্রশ্নে কাউকে দায়ী না করে সবাইকে সরকারের সঙ্গে এক হয়ে কাজ করতে হবে।
আওয়ামী লীগ সরকারের আমলের নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত একটি ভয়াবহ নির্যাতনের মধ্য দিয়ে আমরা গিয়েছি। এই ১৭ বছর ধরে হামলা, মামলা, গুম ও খুনের মধ্য দিয়ে এই জাতি অতিক্রম করেছে। এসব নির্যাতনের প্রধান হাতিয়ার ছিল শেখ হাসিনার পরে নম্বর ওয়ান বেনজীর আহমেদ এবং জেনারেল জিয়াউল আহসান।’
তিনি বলেন, ‘আমরা জিয়াউল আহসানকে আইসিটি কোর্টে আনতে পেরেছি, কিন্তু অবস্থা বুঝে বেনজীর আগেই পালিয়েছে।’
বিরোধী দলের সংসদ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের ফিরিয়ে আনতে ও বিচার করতে আমাদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত আছে। এই প্রক্রিয়ায় আমাদের দায়ী না করে আপনারা সহযোগিতা করলে আমরা খুশি হব।
