×

জাতীয়

বিনামূল্যে এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ২০০ টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ এএম

বিনামূল্যে এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ২০০ টাকা

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বিনামূল্যে বেসিক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এই প্রশিক্ষণে অংশ নিতে কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা ও খাবার দেওয়া হবে প্রশিক্ষণার্থীদের।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের ৬৪ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সি যুবক ও নারীরা এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে কম্পিউটার ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক।

আরও পড়ুন: একনেক সভা কী, কীভাবে কাজ করে

আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে প্রশিক্ষণ কার্যক্রম। এটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা ২৭ সেপ্টেম্বর। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। পরীক্ষা কেন্দ্র ও সময় সম্পর্কে প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।

প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক ধারণা রয়েছে এবং ইংরেজিতে দক্ষ- এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিবর্তন হচ্ছে জাতীয় ছাত্রশক্তির নেতৃত্ব, আলোচনায় যারা

পরিবর্তন হচ্ছে জাতীয় ছাত্রশক্তির নেতৃত্ব, আলোচনায় যারা

নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী

সার সরবরাহে কড়া নজরদারি, ৬৪ জেলায় সেল গঠন

সার সরবরাহে কড়া নজরদারি, ৬৪ জেলায় সেল গঠন

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ কত

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ কত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App