×

জাতীয়

প্রসিকিউটর

জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর

ছবি : সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। মামলাটির অন্যতম আসামি মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে সকাল ১০টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে। এ সময় মোজাফফর জানান, ২৮ মে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান তৎকালীন সেনাপ্রধান জেনারেল এইচ এম এরশাদ। তবে জিজ্ঞাসাবাদে অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তিনি। আগামীকাল সোমবারও তাকে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা।

জিজ্ঞাসাবাদে মোজাফফর জানান, ১৯৮১ সালের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ বিশেষ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গমন করেন। পরবর্তীতে ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউজে হামলা চালিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করেন কর্নেল মতিউর।

প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের ৪৫ বছর পর গত ১৫ জুলাই মোজাফফর হোসেনকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয়।

গত ২৩ জুলাই তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোজাফফর হোসেন গ্রেপ্তার রয়েছেন। তাকে সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান তানভীর জোহা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ২১ সেপ্টেম্বর

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ২১ সেপ্টেম্বর

মোজাফফরের জবানবন্দিতে বেরিয়ে এলো জিয়া হত্যার চাঞ্চল্যকর তথ্য

মোজাফফরের জবানবন্দিতে বেরিয়ে এলো জিয়া হত্যার চাঞ্চল্যকর তথ্য

অনুমোদনের পরও যে কারণে আটকে আছে পে স্কেল

অনুমোদনের পরও যে কারণে আটকে আছে পে স্কেল

জিয়াউর রহমানকে হত্যার দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ

জিয়াউর রহমানকে হত্যার দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App