×

জাতীয়

জিয়াউর রহমানকে হত্যার দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

জিয়াউর রহমানকে হত্যার দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ

ছবি : সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মামলার অন্যতম আসামি মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, হত্যাকাণ্ডের দুদিন আগে তৎকালীন সেনাপ্রধান জেনারেল এইচ এম এরশাদ বিশেষ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মোজাফফর হোসেনকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তবে অনেক প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গেছেন। তাকে সোমবারও জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন বলেছেন, ১৯৮১ সালের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান জেনারেল এইচ এম এরশাদ বিশেষ হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান। এর দুই দিন পর ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে হামলার ঘটনা ঘটে।

প্রসিকিউশনের দাবি, ওই হামলায় কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। তবে এ বিষয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদ এখনো চলমান রয়েছে।

প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা হামলা চালালে জিয়াউর রহমান নিহত হন। এ ঘটনায় দীর্ঘ ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৩ জুলাই মোজাফফর হোসেনকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলাতেও মোজাফফর হোসেন গ্রেপ্তার রয়েছেন। ওই মামলার বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্রি এআই প্রশিক্ষণ, ভাতা দৈনিক ২০০ টাকা

ফ্রি এআই প্রশিক্ষণ, ভাতা দৈনিক ২০০ টাকা

করদাতাদের ঘুস না দেওয়ার আহ্বান

এনবিআর চেয়ারম্যান করদাতাদের ঘুস না দেওয়ার আহ্বান

অর্থমন্ত্রী আমির খসরু অসুস্থ, বাতিল যেসব কর্মসূচি

অর্থমন্ত্রী আমির খসরু অসুস্থ, বাতিল যেসব কর্মসূচি

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাংবাদিকের

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাংবাদিকের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App