×

জাতীয়

প্রধানমন্ত্রী খুলনা যাচ্ছেন বৃহস্পতিবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম

প্রধানমন্ত্রী খুলনা যাচ্ছেন বৃহস্পতিবার

ফাইল ছবি

সুন্দরবনের পর্যটন সম্ভাবনা, মোংলা বন্দরের বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরির লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে নির্বাচনের পর এই অঞ্চলে এটিই তাঁর প্রথম সফর। এ সফরে সুন্দরবন, প্রস্তাবিত এলএনজি টার্মিনাল ও মোংলা বন্দরের উন্নয়ন সম্ভাবনা পর্যালোচনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে হিরণ পয়েন্ট ও সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যবেক্ষণ করবেন। এরপর তিনি দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন। সেখানে প্রস্তাবিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা পর্যালোচনা করবেন তিনি।

পরে নৌপথে মোংলা বন্দরে পৌঁছে নির্ধারিত গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় বন্দরের জেটি ও প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনেরও কথা রয়েছে তাঁর।

মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা এ সফরে বিশেষ গুরুত্ব পাবে। সংশ্লিষ্টদের আশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

আরও পড়ুন: ‘পতিত স্বৈরাচার ও বিরোধী দল এক হয়ে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে’

প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় সংসদ সদস্য আমীর এজাজ খান জানান, এটি প্রধানমন্ত্রীর সরকারি সফর হলেও তাঁকে একনজর দেখার জন্য স্থানীয় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সফর সফল করতে প্রশাসনের পাশাপাশি তাঁরাও সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্ভাব্য সূচি অনুযায়ী, ২২ অক্টোবর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন। তবে দাকোপে প্রধানমন্ত্রীর কোনো প্রশাসনিক বা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই।

এদিকে, এই সফরের দুই সপ্তাহ পর আগামী ৫ নভেম্বর আবারও খুলনায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ওই দিন খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করবেন তিনি।

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন, মোংলা বন্দরের বাণিজ্যিক সম্ভাবনা এবং শিল্পায়নের নতুন সুযোগ—এই তিন ক্ষেত্রকে ঘিরে প্রধানমন্ত্রীর সফরকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাঁদের প্রত্যাশা, পরিকল্পিত উন্নয়ন ও নতুন বিনিয়োগের মাধ্যমে এ অঞ্চলে কর্মসংস্থান বাড়বে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

৫ দফা দাবি অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

জাতীয় বিপ্লব-সংহতি দিবস ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

প্রধানমন্ত্রী খুলনা যাচ্ছেন বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী খুলনা যাচ্ছেন বৃহস্পতিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App