×

জাতীয়

সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:৫১ পিএম

সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন

ফাইল ছবি

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কারণে অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সব কার্যক্রম সাত দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। গত ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে এ কার্যক্রম বন্ধ রয়েছে, যা আগামী ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত চলবে।

সোমবার জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডিআরআইএস (BDRIS) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণকাজের জন্য নির্ধারিত সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনসংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন: খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর যেদিন থেকে

এ বিষয়ে সিটি করপোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এবং সব নিবন্ধন কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সফটওয়্যার রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর জন্ম ও মৃত্যু নিবন্ধনসংক্রান্ত সেবা আবারও চালু হওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাখির ডানায় শীতের বার্তা, অপার সৌন্দর্যে জেগেছে চলনবিল

পাখির ডানায় শীতের বার্তা, অপার সৌন্দর্যে জেগেছে চলনবিল

সিলেটের মাঠে সোনালি স্বপ্ন, আমনে ৪ লাখ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা

সিলেটের মাঠে সোনালি স্বপ্ন, আমনে ৪ লাখ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা

কর্ণফুলী কমিউটার লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

কর্ণফুলী কমিউটার লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন

সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App