×

জাতীয়

রাজশাহীর তানোরে বিস্ফোরকসহ তিন জেএমবি সদস্য আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০৭ এএম

রাজশাহীর তানোরে বিস্ফোরকসহ তিন জেএমবি সদস্য আটক
বিস্ফোরকসহ রাজশাহীর তানোরে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব-৫) সদস্যরা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বর্তমানে তাদের র‌্যাব-৫ এর সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র‌্যাব-৫ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করে জানান, নাশকতার জন্য রাজশাহীর তানোরে জেএমবি সদস্যরা আস্তানা গড়ার চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরকসহ তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App